• রোববার , ২৬ জুলাই ২০২৬

বালখিল্যতা-যে কারণে হারলো টাইগাররা


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ৬ জুন ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১১৪ বার

স্পোর্টস রিপোর্টার : মাশরাফির র্নিবিষ বোলিং ওপেনিং মুশফিকের বালখিল্যতা এবং কিছু ব্যাটসম্যান এর উইকেট হাতে তুলে দেয়ার প্রবণতার তিন কারণে ডুবলো টাইগাররা।বুধবার গভীর রাত পর্যন্ত যারা খেলা দেখেছেন এ বিশ্লেষণ তাদের।তবে সবচেয়ে বেশী মুশফিকুর রহীমের কথিত বাচ্চাসুলভ ভুল সবচেয়ে বেশী দায়ী। মুশফিকের এই ভুল কড়ায় গন্ডায় মাশুল দিতে হলো বাংলাদেশকে। যদি মুশফিক সে ভুলটা না করতেন ওই সময় উইলিয়ামসন নিশ্চিত রানআউট হয়ে গিয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত-সমর্থকদের প্রায় সবার কণ্ঠেই শুধু এই একটি কথাই।

বাংলাদেশের ২৪৪ রানের স্কোর বর্তমান ক্রিকেটে সাদামাটাই বলা যায়। এই রান নিউজিল্যান্ডের কাছে হয়ে দাঁড়িয়েছিল ‘পাহাড়-সমান’। যে পথ পাড়ি দিতে কিউইদের খেলতে হয়েছে ৪৭.১ ওভার, আর হারিয়েছে ৮ উইকেট। কলিন ডি গ্র্যান্ডহোম ও জিমি নিশামের আউটের পর তো বাংলাদেশের দিকেই জয়ের পাল্লা ভারি ছিল। কিন্তু মিচেল স্যান্টনার তা হতে দেননি, হার না মানা ১৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে ছেড়েছেন মাঠ।

এরআগে ৮২ রান করা রস টেলরের সঙ্গে কেন উইলিয়ামসনের ১০৫ রানের জুটি সবচেয়ে বড় বাধা হয়েছিল বাংলাদেশের জন্য। জুটিটা আগে ভাঙতে পারলে ম্যাচের দৃশ্যপট অন্যরকম হতেই পারতো। তবু ৪৪তম ওভারে নাটকীয়তা তৈরি হয়েছিল কয়েক বলের ব্যবধানে নিউজিল্যান্ডের শেষ দুই বিশেষজ্ঞ ব্যাটসম্যান গ্র্যান্ডহোম ও নিশাম আউট হলে।

তখনও জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ২৭ রান, হাতে ছিল ৩ উইকেট। তখন সকলেরই আফসোস হচ্ছিল মাশরাফি যদি এত রান নদতেন তবে হয়তো টাইগাররা তিতেও পারতো। কিন্তু ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। বুক চিতিয়ে লড়াই করে ওভালের ম্যাচটি ২ উইকেটে হেরেছে বাংলাদেশ।