• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘বাজেট গণমুখী ব্যবসাবান্ধব শিল্পবান্ধব’


প্রকাশিত: ৩:২৭ পিএম, ১৫ জুন ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

স্টাফ রিপোর্টার :  ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, এবারের ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গণমুখী, ব্যবসাবান্ধব ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে। শনিবার (১৫ জুন) দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে অয়োজিত বাজেট পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এর আগে ১৩ জুন প্রস্তাবিত বাজেটকে ‘শিল্পবান্ধব, জনকল্যাণমুখী’ উল্লেখ করে সরকার ও অর্থমন্ত্রীর প্রশংসা করেছেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেছেন, প্রস্তাবিত বাজেটে দেশের তরুণ উদ্যোক্তাদের উন্নয়নের জন্য ১০০ কোটি টাকার বিশেষ তহবিলের ব্যবস্থা রাখা, ১০ শতাংশ প্রতিবন্ধী শ্রমিক নিয়োগ দিলে ৫ শতাংশ কর রেয়াতের প্রস্তাব, দক্ষতা উন্নয়নের জন্য জাতীয় মানবসম্পাদ উন্নয়ন তহবিল গঠনে অর্থমন্ত্রীর প্রস্তাবগুলো খুবই ইতিবাচক। অর্থমন্ত্রীকে সেজন্য ধন্যবাদ।