• রোববার , ২৬ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর টাকা লুটপাট নক্সা ৮ লাখ মোবাইল নম্বর বাতিল


প্রকাশিত: ১২:২৪ এএম, ১৭ মে ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪৬ বার


বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ঈদ উপহার লুটপাটের জের ধরে তালিকার ৮ লাখ মোবাইল নম্বর বাতিল করেছে সরকার। শিগগির নতুন পদ্ধতি ঘোষণা করবে সরকার। জানা গেছে, ৫০ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার নিয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম সংগঠিত হচ্ছে। এ টাকা সরাসরি মোবাইল ব্যাংকিং একাউন্টে যাওয়ার কারণে ক্ষমতাশালী ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সহায়তা ‘আত্মীয়করণ’ করে ফেলেছিল। একই মোবাইল ফোন নাম্বার ৩০/৪০ বার করে দিয়ে গরিবের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। সিলেটের হবিগঞ্জে ৪ ব্যক্তির নম্বর ৩৬০ বার দিয়ে ৩৬০ জন দরিদ্রের টাকা মেরে দিচ্ছিল চেয়ারম্যানদের ঘনিষ্ট ৪ আত্মীয়।

একই ঘটনা ঘটেছে নানা জেলা উপজেলায়। এ কারণে তালিকায় থাকা ৮ লাখ মোবাইল নাম্বার বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) রাত নটায় এ ঘোষণা দেয়া হয়।জানা গেছে, তালিকায় একাধিকবার থাকায় এই আট লাখ মোবাইল নম্বর বাতিল করা হয়েছে। তথ্যটি জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। তিনি আরো জানান, তালিকা সংশোধন করা হচ্ছে। যারা টাকা পান নি তাদের ব্যাংক একাউন্টে টাকা চলে যাবে।