• রোববার , ২৬ জুলাই ২০২৬

পাটকে বিশ্ব ব্যাপি ছড়িয়ে দিন :প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১:১৩ পিএম, ৬ মার্চ ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সোনালী আশ পাটকে বিশ্ব ব্যাপি ছড়িয়ে দিয়ে পাটশিল্প কে আবারো লাভের মুখ দেখাতে হবে ও পাটের সোনালী দিন ফিরে আনতে হবে। আজ বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানুষ এখন পরিবেশ বিষয়ে যথেষ্ট সচেতন তাই পাট পণ্যের ব্যবহার বাড়ানোর এখনই উপযুক্ত সময়।

গবেষণা করে পাটের বহুমুখী ব্যবহারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাট খাতের উন্নয়নে এসময় আরো উদ্যোক্তাকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাটকে লাভজনক খাত হিসাবে দেখতে সব ধরণের চেষ্টা করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সোনালী আশ পাটকে বিশ্ব ব্যাপি ছড়িয়ে দিতে সবাই এর উন্নয়নে কাজ করারও আহ্বান জানান তিনি।