• রোববার , ২৬ জুলাই ২০২৬

পরের ধনে পোদ্দারি ২৭ বীমা কোম্পানীর


প্রকাশিত: ২:৪৬ এএম, ৯ ডিসেম্বর ২০ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৮২ বার

বিশেষ প্রতিনিধি/কোর্ট রিপোর্টার : কপিরাইট লংঘনের অভিযোগে ২৭ বীমা কোম্পানীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার সাপ্তাহিক সৌহার্দ্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ হাসানুল আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন ঢাকা জেলা জজ আদালতে। মামলা নম্বর-৪৬।

মামলার বাদী জাতিরকন্ঠকে জানান, বীমা কোম্পানী গুলো তার উদ্ভাবিত বীমা সংক্রান্ত নতুন পণ্য’র আইডিয়া বা মেধাস্বত্ব’র মূল্য না দিয়ে তা নিজেদের মত করে বিক্রি করে কোটি কোটি টাকা লাভবান হলেও তাকে একটি পয়সাও দেয়নি। এমনকি মেধাস্বত্ব বাস্তবায়নকারী কর্তৃপক্ষ কপিরাইট অফিসও এ সংক্রান্ত শুনানি করেও নকলবাজ বীমা কোম্পনীর পক্ষ নিয়ে লাভবান হয়ে তাকে ক্ষতিগ্রস্থ করেছে। এ অবস্থায় তিনি মামলা করতে বাধ্য হন।

যে সব বীমা কোম্পানীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেগুলো হচ্ছে, ডেল্টা, প্রগতি, মেঘনা, সন্ধানী, রুপালী, প্রটেকটিভ, সানফ্লাওযার,আলফা, ডায়মন্ড, সোনালী, ন্যাশনাল, ট্রাস্ট, গোল্ডেন, নর্দান, হোমল্যান্ড, পদ্মা, যমুনা ,বায়রা, প্রাইম, বেষ্ট, সানলাইভ, চার্টার্ড, ফারইস্ট, জেনিথ, পপুলার স্বদেশ, ও প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানী।

মামলা পরিচালনা করছেন, রহমান এন্ড রাব্বি লিগ্যাল এর স্বত্বাধিকারী ব্যারিষ্টার মনযুর রাব্বি, সার্বিক দায়িত্বে আছেন এ্যাডভোকেট জ্যোর্তিময় রায়।