• রোববার , ২৬ জুলাই ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী’র নয়া অভিযান-


প্রকাশিত: ২:৪৭ পিএম, ৮ জানুয়ারী ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

 

 

শফিক রহমান : আজ প্রথম অফিস করলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সচিবালয়ে ফাইলে স্বাক্ষর করে পররাষ্ট্রমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী
দীপু মনি নয়া অভিযান- শুরু করলেন। তিনি জাতিরকন্ঠকে বললেন-বিগত বছরগুলোতে শিক্ষার যে উন্নয়ন হয়েছে, তা অব্যাহত থাকবে। তিনি বললেন যেখানে শেখ হাসিনার মতো দক্ষ, অভিজ্ঞ, সাহসী প্রধানমন্ত্রী আছেন, সেখানে ভয়ের কিছু নেই বলেও জানান তিনি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন ।

নবনিযুক্ত এ শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত থাকবে। এই ধারা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন তা-ই করা হবে। এক্ষেত্রে আমার মন্ত্রণালয়ের সহকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা খুবই প্রয়োজন হবে। আজ আর বেশি কিছু বলব না। কাজ বুঝে নিতে আমাদের তিন থেকে চারদিন সময় দিন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তা পালনে যথাসাধ্য চেষ্টা করব। সবার সহযোগিতা নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে এই সেক্টরের উন্নয়নে কাজ করব। যেখানে শেখ হাসিনার মতো দক্ষ, অভিজ্ঞ, সাহসী প্রধানমন্ত্রী আছেন, সেখানে ভয়ের কিছু নেই।’

এর আগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে দুপুড় সাড়ে ১২টায় নিজ দপ্তরে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।