• রোববার , ২৬ জুলাই ২০২৬

নাফেরার দেশে সাহারা কাল দাফন


প্রকাশিত: ৬:০০ পিএম, ১০ জুলাই ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৬৯ বার

বিশেষ প্রতিনিধি : নাফেরার দেশে চলে গেলেন সাহারা খাতুন। কাল দাফন হবে বনানী কবরস্থানে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ শুক্রবার (১০ জুলাই) রাতে ব্যাংকক থেকে ঢাকায় আনা হবে। এরপর শনিবার (১১ জুলাই) নামাজের জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। দীর্ঘদিন নানান রোগব্যাধির সঙ্গে যুদ্ধ করে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।

এরপর তার অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় সরকার প্রধান বলেন, বিশ্বস্ত ও পরীক্ষিত সহযোদ্ধা হারিয়েছেন তিনি। আর জাতি হারালো এক দক্ষ ও সৎ নারী নেত্রীকে৷ তার মৃত্যুতে শোক জানান তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরাও।