নাতির শোকে শোকাতুর প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি : প্রিয় নাতির শোকে শোকাতুর শেখ পরিবার। কান্না থামছে না পরিবারটিতে। ব্রুনাই থেকে দেশে ফিরে বিমানবন্দরেই আবেগ আপ্লুত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-। বোনকে দেখে আবেগ সামলে রাখতে পারলেন না শেখ কামাল। দু’চোখের কোল গড়িয়ে চলে এলো অশ্রু…।
শ্রীলঙ্কায় নজিরবিহীন সন্ত্রাসী হামলায় আদরের নাতি হারানো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে দেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।মঙ্গলবার সন্ধ্যায় ব্রুনাই থেকে ফেরেন শেখ হাসিনা। সেখানেই তার সঙ্গে দেখা হয় ফজলুল করিম সেলিমের।এ সময় দু’জনই আবেগাপ্লুত হয়ে পড়েন। ভাই শেখ ফজলুল করিম সেলিমের ঘাড়ে হাত রেখে সান্ত্বনা দেন বোন শেখ হাসিনা।



