• রোববার , ২৬ জুলাই ২০২৬

নবীজীর অবমাননা-বিক্ষুদ্ধ মুসল্লিরা ফ্রান্স প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ


প্রকাশিত: ৭:১৭ পিএম, ৩০ অক্টোবর ২০ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২২৮ বার

বিশেষ প্রতিনিধি : ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পায়ে দলে পুড়িয়ে মহানবী (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে করেছে কয়েক হাজার মানুষ। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। হেফাজত ইসলাম, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন ইসলামিক সংগঠন ও সাধারণ মুসল্লিরা মিছিলে অংশ নেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন। বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় থেকে হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে এসে আবার পল্টন মোড়ে শেষ হয়। পল্টন মোড়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পায়ে দলে পোড়ানো হয়।এ সময় গুলিস্তান থেকে নাইটেঙ্গেল মোড়মুখী এবং গুলিস্তান থেকে দৈনিক বাংলা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।বিক্ষোভ মিছিল থেকে ফ্রান্সের সব ধরনের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

বক্তারা ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করাসহ সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান এবং সংসদে এ বিষয়ে নিন্দা প্রস্তাব উপস্থাপনের দাবি জানান।দাবি মানা না হলে পরবর্তীতে সোহরাওয়ার্দী ময়দানে বড় জমায়েতের ঘোষণা দেন বক্তারা।বিকাল ৩টা পর্যন্ত কয়েক হাজার মানুষ পল্টন মোড়ে অবস্থান করেন।পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মিছিলটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়। বায়তুল মোকাররম এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায়ও বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় ছিল।