ধানের শীষে ডাবল টিকিট ‘লেনদেন’
বিশেষ প্রতিনিধি : এবার ধানের শীষে ডাবল টিকিট নিয়ে চলছে নানা রহস্য। ইতিমধ্যে কয়েকটি আসনে ডাবল প্রার্থী দেয়া হয়েছে। বলা হচ্ছে এটা তারেক জিয়ার কৌশল; এও বলা হয়েছে যে-যদি কোনো কারণে ধানেরশীষ টিকিটধারীর প্রার্থীতা বাতিল হয় তবে অপর প্রার্থী মনোনয়ন দাখিল করবে। তবে একাধিক বিএনপি প্রার্থী মনোনয়নে ‘লেনদেনের’ অভিযোগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে বলা হয়েছে, লেনদেনে রফা হয়েছে নেতাদের মাঝে-!!
স্টাফ রিপোর্টার : অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নের চিঠি পেয়েছেন বিএনপি প্রার্থীরা। এরই মধ্যে নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।মনোনয়ন চিঠি গ্রহণ করেছেন ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন রংপুর ১- মোকাররম হোসেন সুজন, রংপুর ২- ওয়াহিদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর ৩- মোজাম্মেল হোসেন ও রীতা রহমান, রংপুর-৪ আসনে ইমদাদুল হক ভরসা, রংপুর ৫ আসনে সোলায়মান আলম ও ডা. মমতাজ। রংপুর ৬- সাইফুল ইসলাম।
ঢাকা ২- আমানুল্লাহ আমান, ঢাকা- ৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৪- আলহাজ সালাউদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ আবুল বাশার, ঢাকা-৮ মীর্জা আব্বাস, নরসিংদী ৩- অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।দিনাজপুর ১- মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ, দিনাজপুর ২- সাদেক রিয়াজ ও মামুনুর রশিদ, দিনাজপুর ৩- সৈয়দ জাহাঙ্গীর ও মোজাহেদুল দোলন, দিনাজপুর ৪- হাফিজ ও আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর ৫- রেজওয়ানুল হক বাচ্চু, দিনাজপুর ৬- লুৎফুর রহমান ও শাহিন।
এর আগে রোববার রাতে বেশ ঝালকাঠি-২ আসনের মনোনয়নের চিঠি পেয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোববারের বলেছিলেন, ২৭ নভেম্বরের মধ্যে বিএনপির মনোনয়ন চিঠি প্রদান সম্পন্ন করার কথা। আগামী ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়ার সময়সীমা রয়েছে৷নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন।
ডাবল প্রার্থী-
এবার বিএনপির কোনো কোনো আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে। ওই সব আসনে মনোনয়ন প্রত্যাহারের আগে একক প্রার্থী দেবে বিএনপি। কোনো কোনো আসনে দুজন রাখা হচ্ছে এ কারণে যে, আইনি জটিলতায় কারও প্রার্থিতা যদি বাতিল হয়ে যায়, তবে সেখানে যেন প্রার্থী শূন্য না থাকে।
তাই কোনো কোনো আসনে কৌশলগত কারণে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রত্যয়নপত্র দেয়া হচ্ছে। অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমেও প্রার্থীদের স্বাক্ষর রাখা হচ্ছে।প্রার্থীজটের কারণে জটিলতা তৈরি হওয়া আসনগুলোর ব্যাপারে আগামী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই চূড়ান্ত করা হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় আর দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান লন্ডনে অবস্থান করায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নের চিঠিতে স্বাক্ষর করেছেন। এ সংক্রান্ত দলের সিদ্ধান্তের একটি চিঠি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরে প্রতিটি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
বরিশাল বিভাগের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়ার মধ্য দিয়ে বিএনপির দলীয় টিকিট দেয়ার কথা ছিল।আজ সোমবার দুপুর ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হয়। তার আগেই রংপুর বিভাগের প্রার্থীদের নাম প্রকাশিত হল।নোটিশে বলা হয়েছে-বিকাল ৪টায় বরিশাল বিভাগের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হবে।
সন্ধ্যা ৬টায় রংপুর বিভাগের দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া হবে।আর রাজশাহী বিভাগের প্রার্থীদের রাত ৮টায় দলের টিকিট দেয়া হবে।
আজকে এ তিনটি বিভাগের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হবে।বাকি বিভাগগুলোর প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া হবে আগামীকাল মঙ্গলবার।মনোনয়নপত্র নিতে গুলশান কার্যালয়ে এসে ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা।গুলশান কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।



