• রোববার , ২৬ জুলাই ২০২৬

দেশ-দলের স্বার্থে শপথ বিএনপি জাহিদুরের


প্রকাশিত: ২:৩০ পিএম, ২৫ এপ্রিল ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৯ বার

শফিক রহমান : অবশেষে দেশ ও দলের স্বার্থে শীর্ষ নেতাদের হুঁশিয়ারি উপেক্ষা করে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে শপথ পাঠ করান। জাতীয় সংসদ স্পিকার কার্যালয় সূত্র জাতিরকন্ঠকে জানান, এদিন হঠাৎ করেই তিনি সংসদে যান এবং তিনি শপথ নেবেন বলে জানান। বিষয়টি স্পিকারকে জানানো হয়। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়ান। স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ শপথের বিষয়টি নিশ্চিত করেছেন।

শপথ সম্পর্কে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জাতিরকন্ঠকে বলেন, দেশ ও দলের স্বার্থেই তিনি শপথ নিয়েছেন। তিনি বলেন, জনগন তাঁকে নির্বাচিত করেছে জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব করার জন্যে। এলাকার জনগনের দাবিতো আমি উপেক্ষা করতে পারেন না। তাই শপথ নিলাম। এখন দেশের জন্যে দলের জন্য কথা বলবো। তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়েছি। দল আমাকে বহিষ্কার করতে পারে জেনেও আমি শপথ নিয়েছি। দল বহিষ্কার করলেও আমি দলে আছি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে বিএনপির এই নেতা দলীয় প্রতীক ধানের শীর্ষ নিয়ে নির্বাচন করেন। ভোট শেষে ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ–রানীশংকৈল) তিন সাবেক সাংসদকে হারিয়ে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন।জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী যিনি রংপুর বিভাগের মধ্যে জয়ী হতে পেরেছেন।

১৯৯১ সাল থেকে জাহিদুর রহমান নির্বাচন করে আসছেন। অনেকেই মনে করেন দীর্ঘ ২৭ বছর পর মানুষের সহানুভূতির কারণেই জয়ী হয়েছেন তিনি। একাদশ সংসদ নির্বাচনে জাহিদুর রহমান (ধানের শীষ) ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো: ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান। এছাড়া মহাজোটের প্রার্থী মো: ইয়াসিন আলী (নৌকা) ৩৮ হাজার ৬৩ ভোট পেয়ে তৃতীয় হন। জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ২৭ হাজার ১৮২ ভোট পেয়ে চতুর্থ হন।