• রোববার , ২৬ জুলাই ২০২৬

তাপসের তোপে কুপোকাত ডিএসসিসি’র ২কালো বিড়াল


প্রকাশিত: ৯:৩১ পিএম, ১৭ মে ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার


বিশেষ প্রতিনিধি : তাপসের তোপে কুপোকাত ডিএসসিসি’র ২কালো বিড়াল। অবশেষে বহুল বিতর্কিত ডিএসসিসির রাঘববোয়াল দুর্নীতিবাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেক দিন ধরেই এই দুই কর্মকর্তা নিজেদের রাজত্ব কায়েম করে চলছিল। অতঃপর দায়িত্বগ্রহণের পর অফিসের প্রথম দিন তাদের কমর ভেঙ্গে দিলেন নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

আজ প্রথম বৈঠকের পর এমন ব্যবস্থা নেয়ায় সাজ সাজ রব পড়ে গেছে নগর ভবনে। সবাই বলেছেন, নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস পয়লাই কারো বিড়াল মারলেন।চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান। এই দুজনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতীসহ নানা অভিযোগ রয়েছে। সিটি করপোরেশনের আইন অনুযায়ী কাউকে চাকরি থেকে বাদ দিতে চাইলে তিন মাসের বেতন দিয়ে কাউকে বিদায় করতে পারে। সাড়ে তিন মাস আগে নির্বাচিত হলেও শনিবার দায়িত্ব বুঝে নেন শেখ তাপস।