ডাকসু নির্বাচনে ছাত্রী হলের ভোট ফ্যাক্টর!
ঢাবি প্রতিনিধি : সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা।এবার ডাকসু নির্বাচনে ছাত্রী হলের ভোট ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে। কারণ, ছাত্রী হল এর রাজনীতি অনুসন্ধানে জানা গেছে, এসব হলে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থাকলেও রাজনীতির প্রতি অনীহা অনেকের। অন্যদিকে ছাত্রদল ও বামদের নেই কোনো কমিটিও।আবার ছাত্রলীগের কমিটি থাকলেও ছাত্র হলের মতো ছাত্রী হলে সংগঠনটির একক আধিপত্য নেই। এর কারণ, এসব হলে সিট দেয়া থেকে শুরু করে যাবতীয় বিষয় দেখভাল করেন প্রাধ্যক্ষরা।
গতকাল (শনিবার) রাত ১২টা পর্যন্ত চলে প্রচারণা।এদিকে নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৮ হলে প্রস্তুত করা হয়েছে ৫০৮টি বুথ। ৪২ হাজার ৯২৩ ভোটারের জন্য এসব বুথ তৈরি করা হয়েছে।হল প্রাধ্যক্ষ ও রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।প্রাপ্ত তথ্যমতে, সলিমুল্লাহ মুসলিম হলে বুথ ৩৫টি, শহীদুল্লাহ হলে ২০টি, ফজলুল হক মুসলিম হলে ৩৫টি, অমর একুশে হলে ২০টি, জগন্নাথ হলে ২৫টি, কবি জসীম উদ্দীন হলে ২০টি, মাস্টারদা সূর্যসেন হলে ৩২টি, হাজী মুহাম্মদ মুহসীন হলে ৩০টি, রোকেয়া হলে ৫০টি, কবি সুফিয়া কামাল হলে ৪৫টি, শামসুন্নাহার হলে ৩৫টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ২০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ১৯টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২১টি, স্যার এ এফ রহমান হলে ১৬টি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২৪টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২০টি এবং বিজয় একাত্তর হলে ৪০টি বুথ থাকবে।
কেন্দ্রীয় সংসদে ২৫টি ও হল সংসদের ১৩টিসহ মোট ৩৮টি পদের জন্য ভোট দেবে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন ২২৯ জন। আর প্রতিটি হল সংসদে ১৩টি পদের জন্য ১৮টি হলে ৫০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।ডাকসুর ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ২১ জন এবং জিএস পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া এজিএস পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, কমনরুম-ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন এবং ১৩টি সদস্য পদের বিপরীতে ৮৬ জন নির্বাচন করবেন।
অন্যদিকে হল সংসদে ১৮টি হলে ১৩টি করে পদের বিপরীতে প্রার্থী রয়েছেন মোট ৫০৯ জন। এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ২৭ জন, জগন্নাথ হলে ২৮ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বলে ১৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২৬ জন, অমর একুশে হলে ২৯ জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২৭ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ৩৪ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৩৩ জন, রোকেয়া হরে ৩০ জন, কবি সুফিয়া কামাল হলে ৩০ জন, শামসুন্নাহার হলে ২৫ জন, কবি জসীম উদ্দীন হলে ২৫ জন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ২২ জন, ফজলুল হক মুসলিম হলে ৩৬ জন, বিজয় একাত্তর হলে ৩০ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২৭ জন, স্যার এ এফ রহমান হলে ৩৭ জন এবং সূর্যসেন হলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওদিকে এবার ডাকসু নির্বাচনে ছাত্রী হলের ভোট ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে। কারণ, ছাত্রী হল এর রাজনীতি অনুসন্ধানে জানা গেছে, এসব হলে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থাকলেও রাজনীতির প্রতি অনীহা অনেকের। অন্যদিকে ছাত্রদল ও বামদের নেই কোনো কমিটিও। আবার ছাত্রলীগের কমিটি থাকলেও ছাত্র হলের মতো ছাত্রী হলে সংগঠনটির একক আধিপত্য নেই। এর কারণ, এসব হলে সিট দেয়া থেকে শুরু করে যাবতীয় বিষয় দেখভাল করেন প্রাধ্যক্ষরা।
ডাকসুর ওয়েবসাইটে সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ৪২ হাজার ৯২৩ জন। এর মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৭২ এবং ছাত্রী ১৬ হাজার ১৪৫। হলভিত্তিক পাঁচটি ছাত্রী হলের ভোটার সংখ্যা হচ্ছে- রোকেয়া হলে ৪ হাজার ৫৩০, শামসুন্নাহার হলে ৩ হাজার ৭৩৭, কবি সুফিয়া কামাল হলে ৩৭১০, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ১ হাজার ৯২০ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ২ হাজার ২৪৮।
ওদিকে হল সংসদে পাঁচটি ছাত্রী হলেই ছাত্রলীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্যানেল দিয়েছে সাধারণ ছাত্রীরা। ছাত্রীদের হলে ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল দিতে না পারলেও ছাত্রলীগের এন্টি হয়ে দাঁড়িয়েছেন কয়েকটি স্বতন্ত্র প্যানেল।ছাত্রলীগের প্যানেলের বিপক্ষে দাঁড়িয়েছে- কুয়েত মৈত্রী হলে স্বতন্ত্র প্যানেল ‘সাধারণ শিক্ষার্থী স্বতন্ত্র পরিষদ’, রোকেয়া হলে ‘রোকেয়া পরিষদ’, শামসুন নাহার হলে ১৩ সদস্যের স্বতন্ত্র প্যানেল এবং কবি সুফিয়া কামাল হলে ৯ সদস্যের স্বতন্ত্র প্যানেল রয়েছে। স্বতন্ত্র প্রার্থী আছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলেও।



