• সোমবার , ২৩ নভেম্বর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন করুন প্রধানমন্ত্রীকে নাহিদ


প্রকাশিত: ৭:৫২ পিএম, ২৩ নভেম্বর ২৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩ বার

  • নাঈম ইসলাম বলেন সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন এর কোন বিকল্প নাই। একই সঙ্গে তিনি একদলীয় সংস্কার কমিটি বাতিলের দাবি জানিয়েছেন 

 

বিশেষ প্রতিনিধি : সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের বর্তমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন।
ব্রিফিংয়ের নাহিদ ইসলামের বলেন ঐক্য শুধু ডিসেম্বর কেন্দ্রিক হলে চলবে না সরকারকে জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
 নাঈম ইসলাম বলেন সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন এর কোন বিকল্প নাই। একই সঙ্গে তিনি
  • একদলীয় সংস্কার কমিটি বাতিলের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত বর্তমান সংসদীয় কমিটিটি একতরফা এবং একদলীয়। এটি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বিধায় এই কমিটি অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়েছে।
  • সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদ: গণভোটের রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ গ্রহণ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করার ওপর জোর দেন তিনি। তার মতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করলে জনগণের আস্থা অর্জন বা অর্থনৈতিক বিনিয়োগ আনা সম্ভব নয়; তাই রাষ্ট্র সংস্কার কোনো গৌণ বিষয় নয়।
         আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের সমালোচনা
  • সরকারের ভুল নীতি: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি জানান, সরকারের ভুলের কারণেই সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে।
  • নাশকতা ও অস্থিতিশীলতা রোধ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন দেশে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে।
         Bভারত ও আধিপত্যবাদবিরোধী অবস্থান
  • আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই: নাহিদ ইসলাম স্পষ্ট করেন যে, আওয়ামী লীগকে গত ৫ আগস্টেই জনগণ পরাজিত করেছে। তাই বর্তমান লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়, বরং আধিপত্যবাদের বিরুদ্ধে।
  • ভারতের ভূমিকা ও গঙ্গা চুক্তি: প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে বৈঠকে অভিযোগ তোলা হয়। পাশাপাশি, ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তির বিষয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কোনো ধরনের আপস না করার আহ্বান জানানো হয়েছে। সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
  • জুলাই গণহত্যার বিচার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা
  • শেখ হাসিনার রায় কার্যকর: পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় দ্রুত কার্যকর করার উদ্যোগ নিতে সরকারকে বলা হয়েছে। একইসঙ্গে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করার দাবি জানানো হয়।
  • যোদ্ধাদের নিরাপত্তা: জুলাই গণ-অভ্যুত্থানের আহত ও অংশগ্রহণকারী যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভিকটিমদের ন্যায়বিচার প্রদানের বিষয়টি বৈঠকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে।
 জাতীয় ঐক্য ও ভবিষ্যৎ রোডম্যাপ
  • দীর্ঘমেয়াদি রোডম্যাপ: এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুধু সাময়িক কোনো সংকট মোকাবিলায় নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সব দলকে নিয়ে একটি দীর্ঘমেয়াদি জাতীয় রোডম্যাপ তৈরি করতে হবে।
  • কার্যকর পদক্ষেপের অপেক্ষা: নাহিদ ইসলাম পরিষ্কার করে জানিয়েছেন যে, তারা কেবল আলোচনার জন্য আলোচনা চান না। এই বৈঠকের পর সরকার জনগণ ও বিরোধী দলগুলোর আস্থা অর্জনে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেয়, তার ওপরই সংলাপের প্রকৃত সফলতা নির্ভর করবে।
 জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহাদী আমিন 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন জানিয়েছেন, এনসিপির সঙ্গে বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং সরকার নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে।
  • শর্তহীন আলোচনা: বৈঠকে কোনো পক্ষ থেকেই শর্ত দেওয়ার মতো কিছু ছিল না; এটি ছিল একটি আন্তরিক মতবিনিময়।
  • জুলাই সনদের শতভাগ বাস্তবায়ন: নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) মেনেই সরকার জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে, এতে কোনো বিচ্যুতি হবে না।
  • চলমান সংস্কার প্রক্রিয়া: সরকার সংস্কারের কাজ এগিয়ে নিচ্ছে, যার প্রমাণ হিসেবে সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ড প্রায় শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে।
  • অটুট জাতীয় ঐক্য: মত ও আদর্শের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ আছে এবং এই ঐক্য অটুট থাকবে।