• রোববার , ২৬ জুলাই ২০২৬

জীবন সঙ্কটে ওবায়দুল উদ্বিগ্ন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৫:৩৬ পিএম, ৩ মার্চ ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

মেডিকেল রিপোর্টার : জীবন সঙ্কটে ওবায়দুল কাদের এর জন্য উদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবনশঙ্কা থাকায় কৃত্রিমভাবে তাঁর শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্যে বিদেশে নেয়ার চেষ্টা চলছে। তবে নানা শংকায় সংশ্লিষ্টরা ওবায়দুল কাদেরকে বিদেশে নিতে চেষ্টা করলেও শঙ্কিত রয়েছেন।ওদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখে এলেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহীতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ঢাকা ফিরে রোববার বেলা সাড়ে ৩টায় বঙ্গবন্ধু মেডিকেলে পৌঁছান প্রধানমন্ত্রী। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন হৃদরোগে আক্রান্ত কাদের।বিকাল সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রীকে ওই ভবন থেকে বেরিয়ে এসে চলে যেতে দেখা যায়। তবে এ সময় তিনি সাংবাদিকদের সামনে আসেননি।

দলের পক্ষ থেকেও কোনো ব্রিফ করা হয়নি। চিকিৎসকরা বলছেন, ওবায়দুল কাদেরের তিনটি রক্তনালীতে ব্লক ধরা পড়েছে, যার একটি তারা অপসারণ করেছেন। কিন্তু জীবনশঙ্কা থাকায় কৃত্রিমভাবে তার শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চললেও এই শারীরিক অবস্থায় তা সম্ভব হবে কি না- সে বিষয়ে চিকিৎসকরা নিশ্চিত নন।