• রোববার , ২৬ জুলাই ২০২৬

জরিপে এগিয়ে উইনেবল’রা পাচ্ছে নৌকা


প্রকাশিত: ২:১১ পিএম, ১৮ নভেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪৬ বার

বিশেষ প্রতিনিধি : এবার জরিপে এগিয়ে এবং উইনেবল’রা পাচ্ছে নৌকা। জোটে যদি উইনেবল প্রার্থী থাকে তাহলে তাঁকেও প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মন্ত্রী বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী তালিকা একসঙ্গে প্রকাশ করার’ও সিদ্ধান্ত হয়েছে।আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রায় ঠিক করে ফেলা হয়েছে। এখন জোটের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছি। প্রথমে আমরা তাঁরা কাদেরকে চান সেই তালিকা চেয়েছি। আগামীকালের মধ্যে সেটা পেয়ে যাব। তারপর আনুষ্ঠানিকভাবেও বসতে পারি। চূড়ান্তভাবে, জোটগতভাবে যে সমীকরণ দাঁড়াবে সেখান থেকেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এটা করতে চার পাঁচ দিন সময় লাগবে বলেও জানান ওবায়দুল কাদের।

এ সময় সাংবাদিকেরা জানতে চান জোটের শরিকদের কতগুলো আসন দেওয়া হয়েছে—এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন ৬৫ থেকে ৭০টির মতো। তবে এর মধ্যে আলাপ আলোচনা এবং জরিপ অনুযায়ী জয়ী হওয়ার মতো প্রার্থী বেশি হয় তাহলে বেশি দেওয়া হবে। আর কম থাকলে তাও বিবেচনা করা হবে। যেমন আমাদের (আওয়ামী লীগ) মধ্যে যারা জয়ী হওয়ার মতো না তাঁদের বাদ দিতে দ্বিধা করব না। মন্ত্রী বলেন, জরিপ অনুযায়ী যারা এগিয়ে আছেন তাঁদের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবারের মনোনয়ন তালিকায় নবীন প্রবীণ থাকছে বলেও জানান ওবায়দুল কাদের।