• রোববার , ২৬ জুলাই ২০২৬

জমি দখল-জাফরুল্লাহ’র ইজ্জত পাংচার!


প্রকাশিত: ৩:০৯ পিএম, ২২ অক্টোবর ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩৭ বার

সাভার প্রতিনিধি : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা হয়েছে আশুলিয়া থানায়। এ নিয়ে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগে আশুলিয়া থানায় মোট ৩টি মামলা হয়েছে।এর আগে সাভারে বিভিন্ন ব্যক্তির জমি দখলের অভিযোগে রবিবার তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।২১ অক্টোবর, রবিবার সন্ধ্যায় তৃতীয় মামলাটি (মামলা নং-৫৯) করেন সৈয়দ সেলিম আহমেদ নামে এক ব্যক্তি।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ পাটোয়ারী।মামলার এজাহার থেকে জানা যায়, জাফরুল্লাহ চৌধুরী তার মালিকানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি জমি দীর্ঘদিন ধরে জবর দখল করার চেষ্টা করে আসছেন এবং জমির মালিকের কাছে মোটা অঙ্কের টাকা চাদাও দাবি করে আসছেন দীর্ঘদিন ধরেই।মামলায় জাফরুল্লাহ চৌধুরীসহ আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ১৫ অক্টোবর, সোমবার মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এবং ১৯ অক্টোবর, শুক্রবার ইমাম হাসান নামে অপর এক ব্যক্তি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৪ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় আরও দুটি জমি দখল ও চাদাবাজির মামলা করেছিলেন।ওই মামলা দুটিতে ২১ অক্টোবর, রবিবার জাফরুল্লাহ চৌধুরী আগাম জামিন আবেদন করলে হাইকোর্ট তার আগাম জামিন মঞ্জুর করে।