চরিত্র পাল্টায়নি বিএনপি:তবুও সংসদে যান-
বিশেষ প্রতিনিধি : মানুষের মধ্যে এবারের নির্বাচনে স্বতঃস্ফুর্ততা ছিলো বলে নৌকা মার্কার প্রার্থীরা বিপুল ভোটে জিতেছে। তিনি বলেন, যদিও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, তবুও সংসদে যান গনতন্ত্রের জন্যে-। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় এই বিশ্বাস নিয়েই মানুষ নৌকায় ভোট দিয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
ওদিকে বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের যৌথসভায় বক্তব্য রাখেন তিনি।এ সময় প্রধানমন্ত্রী বলেন, পলাতক আসামিকে দিয়ে দল চালানোয় নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের উচিত সংসদে এসে কথা বলা। আগামীতে পরিকল্পনা মতো উন্নয়ন কাজ তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।



