• রোববার , ২৬ জুলাই ২০২৬

গার্মেন্টস ষড়যন্ত্র দমনে টিপু মুনশির সাফল্য


প্রকাশিত: ৮:৩৩ পিএম, ১৩ জানুয়ারী ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

বিশেষ প্রতিনিধি : ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা করলো সরকার। দেশী বিদেশী নানা ষড়যন্ত্র নানা উসকানী পায়ে দলে প্রথম সাফল্য লাভ করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। নতুন বেতন কাঠামো ঘোষণার ফলে গার্মেন্টস সেক্টরে ফের কর্মচাঞ্চল্য ফিরে আসবে।গত কয়েকদিন ধরে দেশে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলন-সহিংসতায় পোশাক খাতে উদ্ভূত পরিস্থিতিতে সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার।

আজ রোববার বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন এ মজুরি কাঠামো ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মালিক-শ্রমিক ও সরকারের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।দু’একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে মন্ত্রী জানান, নতুন এই মজুরি কাঠামো গত ডিসেম্বর থেকে কার্যকর হবে, যা আগামী ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতনের পরিমাণ নিম্নরুপ:
প্রথম গ্রেড
২০১৩ সালে প্রথম গ্রেডে বেতন ছিল ১৩ হাজার টাকা, তা থেকে ৫ হাজার ২৫৭ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৮ হাজার ২৫৭ টাকা। কিন্তু ২০১৮ সালের প্রস্তাবিত বেতন কাঠামোতে তা নির্ধারিত ছিল ১৭ হাজার ৬১০ টাকা।

দ্বিতীয় গ্রেড
২০১৩ সালে দ্বিতীয় গ্রেডে বেতন ছিল ১০ হাজার ৯০০ টাকা, তা থেকে ৪ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৫ হাজার ৪১৬ টাকা। কিন্তু ২০১৮ সালের প্রস্তাবিত বেতন কাঠামোতে তা ছিল ১৪ হাজর ৬৩০ টাকা।

তৃতীয় গ্রেড
২০১৩ সালে তৃতীয় গ্রেডে বেতন ছিল ৬ হাজার ৮০৫ টাকা। তা থেকে ৩ হাজার ৪০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৯ হাজার ৮৪৫ টাকা। কিন্তু ২০১৮ সালের প্রস্তাবিত বেতন কাঠামোতে যা নির্ধারণ করা হয়েছিল ৯ হাজার ৫৯০ টাকা।

চতুর্থ গ্রেড
২০১৩ সালে চতুর্থ গ্রেডে বেতন ছিল ছিল ৬ হাজার ৪২০ টাকা। তা থেকে ২ হাজার ৯২৭ টাকা বাড়িয়ে করা হয়েছে ৯ হাজার ৩৪৭ টাকা। কিন্তু ২০১৮ সালের প্রস্তাবিত বেতন কাঠামোতে তা ছিল ৯ হাজার ২৪৫ টাকা।

পঞ্চম গ্রেড
২০১৩ সালে পঞ্চম গ্রেডে বেতন ছিল ৬ হাজার ৪২ টাকা। তা থেকে ২ হাজার ৮৩৩ টাকা বাড়িয়ে করা হয়েছে ৮ হাজার ৮৭৫ টাকা। কিন্তু ২০১৮ সালের প্রস্তাবিত বেতন কাঠামোতে যা ছিল ৮ হাজার ৮৫৫ টাকা। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।