• রোববার , ২৬ জুলাই ২০২৬

খালেদার আগের চিকিৎসা বহাল-


প্রকাশিত: ৩:০২ পিএম, ৭ অক্টোবর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

মেডিকেল রিপোর্টার : চিকিৎসার জন্য গতকাল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। গাড়ি থেকে নামানোর পর হুইলচেয়ারে করে তাঁকে কেবিনে নেওয়া হয়। ছবি: প্রথম আলোচিকিৎসার জন্য গতকাল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। গাড়ি থেকে নামানোর পর হুইলচেয়ারে করে তাঁকে কেবিনে নেওয়া হয়।

মেডিকেল রিপোর্টার : খালেদা জিযার জন্যে গঠিত মেডিকেল বোর্ড পুরোনো মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে আগের চিকিৎসা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা আজ রোববার বেলা দেড়টা পর্যন্ত হয়নি।

পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে গতকাল শনিবার ভর্তি করা হয়েছে। তিনি কেবিন ব্লকের ৬ তলার একটি কক্ষে আছেন।আবদুল্লাহ আল হারুন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গতকাল গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের একজন সদস্যকে পরিবর্তন করা হয়েছে। ডা. সজল কুমার ব্যানার্জির পরিবর্তে হৃদ্‌রোগ বিভাগের চিকিৎসক তানজিনা পারভীনকে নেওয়া হয়েছে।

আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী মওদুদ আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পরিচালক হারুনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা হাইকোর্টের নির্দেশ মেনে খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান জানান। তাঁরা পরিচালককে বলেছেন, মেডিকেল বোর্ডে আওয়ামী লীগ–সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপের দুজন সদস্য আছেন। বিষয়টি দেখার জন্য তাঁরা পরিচালককে আহ্বান জানান।