• রোববার , ২৬ জুলাই ২০২৬

খালেদা জিয়ার ভুয়া জন্মদিন ১৫আগস্ট আসল ৮ মে-


প্রকাশিত: ১১:২৩ পিএম, ১০ মে ২১ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৭৭ বার

বিশেষ প্রতিনিধি : বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের জারিজুরি ফাঁস করল সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার প্রকৃত জন্ম দিন ৮ মে হলেও এতদিন তিনি ১৫ আগস্ট জন্মদিন পালন করে আসছিলেন।কিন্তু করোনা টেস্ট রিপোর্ট এ তা ফাঁস হয়ে গেছে। করোনা রিপোর্ট অনুযায়ী তার জন্মদিন ৮ মে।ওদিকে করোনা টেস্ট রিপোর্ট থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, একাধিক জন্মদিনের নামে জাতিকে এতোদিন খালেদা জিয়া অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিলেন।

প্রকৃতপক্ষে করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী তার জন্মদিন ৮ মে।সোমবার (১০ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।এ সময় তিনি বলেন, অবশেষে খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্টে তার আসল জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হলো।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করা জাতির পিতার হত্যাকারীদের উৎসাহিত করা এবং নির্মম হত্যাকাণ্ডকে উপহাস করারই শামিল বলে জনগণ মনে করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেত্রী কি পারতেন না শোকাবহ ১৫ আগস্টে ভুয়া জন্মদিনের অনুষ্ঠান না করতে? বিভিন্ন সময়ে জন্মদিন পালনকারী বেগম জিয়ার জন্মদিন বিষয়ক আসল সত্য তিনি নিজেই উন্মোচন করেছেন।’

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মেট্রিকুলেশন সনদ অনুযায়ী জন্মদিন ৯ আগস্ট ১৯৪৫, বিবাহ সনদে জন্মদিন ৫ সেপ্টেম্বর ১৮৪৫, পাসপোর্ট সনদে ১৯ আগস্ট ১৯৪৫, আবার দাবি করেন ১৫ আগস্ট ১৯৪৫ তার জন্মদিন। একজন মানুষের এতগুলো জন্মদিন থাকা নিয়ে দীর্ঘদিনের রহস্য এখন নতুন করে বেগম জিয়াই উন্মোচন করেছেন। অবশেষে করোনা টেস্টের জন্য দেওয়া তথ্যে জানা গেল বেগম জিয়ার জন্মদিন ৮ মে ১৯৪৬। স্বপরিবারে জাতির পিতার হত্যা দিবসে ভুয়া জন্মদিন পালন করা কতটা নিষ্ঠুর ও বিদ্বেষ প্রসূত রাজনীতির বহিঃপ্রকাশ তা বলার অপেক্ষা রাখে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।