• রোববার , ২৬ জুলাই ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


প্রকাশিত: ১:২৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২১ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২০৭ বার

বিশেষ প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাই শহীদ মিনারে উপস্থিত হন।

এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে।রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা আন্দোলন দমন করতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে গুলি চলে। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাদের স্মরণেই দেশবাসী এই শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানায়।