• রোববার , ২৬ জুলাই ২০২৬

কেন্দ্র দখলচেষ্ঠায় চন্দনাইশে গুলিবিদ্ধ ৬


প্রকাশিত: ২:২৩ পিএম, ২৪ মার্চ ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪৬ বার

স্টাফ রিপোর্টার. চট্টগ্রাম থেকে : ভোটকেন্দ্র দখল কে কেন্দ্র করে চট্টগ্রামের চন্দনাইশে রণক্ষেত্রে পরিণত হয়েছে একটি ভোটকেন্দ্র। কেন্দ্রটি দখল করতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয়। এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ পুলিশ সদস্য। তবে একজনের অবস্থা গুরুতর।আজ সকাল ১০ টার দিকে চন্দনাইশ উপজেলা সদরে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আহতদের মধ্যে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল মো. ফরহাদ হোসেন ও পরিদর্শক শাহআলমসহ আহত ৬ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।ওসি বলেন, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী এ কে এম নাজিম উদ্দিনের শতাধিক সমর্থক কেন্দ্র দখলের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দেয়। তার প্রতিদ্বন্দ্বী এলডিপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল জাব্বার চৌধূরী।