• রোববার , ২৬ জুলাই ২০২৬

কে জিতবে মেসি না নেইমার


প্রকাশিত: ১২:২৮ এএম, ১১ জুলাই ২১ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৯১ বার

স্পোর্টস রি পার্টার : রাত পোহালেই আর্জেন্টিনা ব্রাজিল লড়াই। কে জিতবে তা নিয়ে চলছে জমজমাট আলোচনা। অনেকে বাজি ধরেছেন ইতিমধ্যে। রবিবার কি রচিত হবে নতুন ইতিহাস। ৯০ মিনিটে কি জয় পরাজয় নির্ধারিত হবে নাকি খেলা যাবে টাইব্রেকারে। তাই দেখুন রবিবার বাংলাদেশ সকাল ৬টায়। সনি সিক্স, সনি টেন ২ চ্যানেলে। এছাড়া অনলাইনে দেখবেন টফি ও বঙ্গবিডি অ্যাপ এ।

কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার নামতে আর বেশি দেরি নেই। ১৪ বছর পর দেখ হচ্ছে দুদলের। মেসির দিকে তাকিয়ে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ব্রাজিলিয়ানদের ভরসা নেইমার। ম্যাচটি ঘিরে বাংলাদেশে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে টানটান উত্তেজনা। এ ম্যাচ দেখা মিস করবেন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শনিবার সকাল থেকেই ম্যাচটি কোথায় কখন অনুষ্ঠিত হবে খোঁজ নিচ্ছেন। বাংলাদেশ সময়ে কখন কোন চ্যানেলে দেখানো হবে ফুটবলের এই মহারণ তার খবর নিয়েছেন অনেকে।