• রোববার , ২৬ জুলাই ২০২৬

কারাগারে খালেদা-এবার নাইকো দুর্নীতি


প্রকাশিত: ৩:১২ পিএম, ৮ নভেম্বর ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৮৪ বার

কোর্ট রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে কারাগারে নেওয়া হয়েছে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।৮ নভেম্বর, বৃহস্পতিবার ১১টা ৪০ মিনিটের দিকে খালেদাকে কারাগারে নেওয়া হয়।এর আগে বেলা ১১টা ২২ মিনিটের দি‌কে খালেদা জিয়াকে নিয়ে কারাগারের উদ্দেশে হাসপাতাল ছাড়েন কারা কর্তৃপক্ষ।সকালে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, প্র‌য়োজনীয় আসবাবপত্র পাঠা‌নো শেষে বেলা সোয়া ১১টার দি‌কে খালেদাকে কারাগারে নেওয়া হয়।সেখানে ঢাকার নবম বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে দীর্ঘ দিন পর।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে খালেদাকে হাসপাতাল থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর হুইল চেয়ারে করে এজলাসে হাজির করা হয়। শুনানির প্রথম দিন এ মামলার অন্যতম আসামি মওদুদ আহমদ নিজেই তার অভিযোগ গঠনের শুনানি শুরু করেন।পরে আদালত ১৪ নভেম্বর মামলার পরবর্তী তারিখ রেখে শুনানি মুলতবি করেন। সেদিন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা। বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তবে আদালতে গিয়ে খালেদাকে দেখে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি এখনও ‘দারুণ অসুস্থ’। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড হলে গত ৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত এই কারাগারেই রাখা হয়েছিল। চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে গত ৬ অক্টোবর তাকে কারাগার থেকে নেওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেলে।

তিনি হাসপাতালে থাকা অবস্থায় ২৯ অক্টোবর কারাগারের ভেতরে বসানো জজ আদালতের অস্থায়ী এজলাস থেকেই জিয়া দাতব্য ট্রাস্ট মামলার রায় আসে, সেখানে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরদিন হাই কোর্টে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল রায়ে তার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়।এ দুই মামলার রায় আসার পর জরুরি অবস্থার সময় দায়ের করা নাইকে দুর্নীতি মামলার শুনানি শেষ করতে উদ্যোগী হয় সরকার। এ দুই মামলার রায় আসার পর জরুরি অবস্থার সময় দায়ের করা নাইকে দুর্নীতি মামলার শুনানি শেষ করতে উদ্যোগী হয় সরকার।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে এক রিট অাবেদনের ভিত্তিতে গত ৪ অক্টোবর খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তির নির্দেশ দেয় হাইকোর্ট।এর পর ৬ অক্টোবর বেলা ৩টার পরে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। পরদিন পুরানো মেডিকেল বোর্ডের চিকিৎসাপত্র অনুযায়ী তার চিকিৎসা চলবে বলে জানান খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত নতুন মেডিকেল বোর্ড।