• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘কাজের গতি আনতে মন্ত্রিসভায় বিবর্তন’


প্রকাশিত: ৪:১৭ পিএম, ২০ মে ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৯ বার

বিশেষ প্রতিনিধি : মন্ত্রীসভায় জননেত্রীর বিবর্তন সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রণালয়ের কাজের গতি, কাজের মান ও কাজে সমন্বয় আনতে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। সব দেশেই সময়ে সময়ে মন্ত্রিসভায় পরিবর্তন হয়ে থাকে।

আজ সোমবার বনানীর সেতু ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। মন্ত্রিসভায় পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে বলে সাংবাদিকেরা জানালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এটা করা হয়েছে কাজের সুবিধার জন্য। কাজের সুবিধার জন্য পুনর্বিন্যাস, পুনর্গঠন প্রয়োজন হয়ে পড়ে। তিনি বলেন, প্রধানমন্ত্রী হচ্ছেন ‘টিম লিডার’। তিনি রাষ্ট্র নামের জাহাজের ক্যাপ্টেন। কাজেই রাষ্ট্রীয় জাহাজটি যেন ভালোভাবে চলে, কাজে গতি আসে সে জন্য প্রধানমন্ত্রী এ ধরনের ব্যবস্থা নিয়েছেন।