• রোববার , ২৬ জুলাই ২০২৬

কলম্বোয় আত্মঘাতীরা সুশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত


প্রকাশিত: ৯:০৪ পিএম, ২৪ এপ্রিল ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

বিশেষ প্রতিনিধি : কলম্বোয় আত্মঘাতীরা সুশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত; শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে হামলাকারীদের বেশিরভাগই উচ্চশিক্ষিত ও ধনী পরিবারের বলে জানিয়েছেন লঙ্কান উপ-প্রতিরক্ষামন্ত্রী। এ পর্যন্ত ৯ হামলাকারীকে চিহ্নিত করেছে দেশটি। দায় স্বীকারের পর তাদের ছবি প্রকাশ করেছে আইএস-ও। প্রতিরক্ষা উপমন্ত্রী রুয়ান উইযেওয়াদেনে বুধবার বলেন, ‘বেশিরভাগ হামলাকারীই উচ্চশিক্ষিত। তারা মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তারা এবং তাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল।’

তিনি জানান, আত্মঘাতি হামলাকারীদের একজন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিয়েছিলো। সেখান থেকে ফিরে এসে শ্রীলঙ্কায় বসবাস করা শুরু করে সে।মঙ্গলবার হামলার মূল পরিকল্পনাকারীসহ আটজনের ছবি প্রকাশ করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এর মুখপাত্র ‘আমাক নিউজ এজেন্সি’। হামলার মাস্টারমাইন্ড হিসেবে উগ্রপন্থী ধর্মীয় নেতা জাহরান হাশিমের ছবি প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত আইএস বলছে, তিনিই হামলার মূল পরিকল্পনাকারী।

এ হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা পাঁচ শতাধিক। নিহতের সংখ্যা এখনও বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট(আইএস)। আইএসের বার্তা সংস্থা আমাক এজেন্সি দায় স্বীকার করে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স।এর আগে, শ্রীলংকান সরকার হামলার জন্য উগ্র ইসলামপন্থী সংগঠন তৌহিদ জামাত ও আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ককে দায়ী করছিলো। এ সংগঠনটিও দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলার বদলা নিতেই শ্রীলঙ্কায় হামলা হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেওয়ারডেনে বলেন, আমাদের বিশ্বাস এক আত্মঘাতী হামলাকারী যুক্তরাজ্যে লেখাপড়া করেছেন। সেখান থেকে তিনি অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর করতে যান। স্নাতকোত্তর শেষে শ্রীলঙ্কায় ফেরেন।যুক্তরাজ্য ওই ব্যক্তির নাম জানিয়েছে এবং হামলার আগে তিনি কার কার সঙ্গে দেখা করেছেন তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে।গত রোববার শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলসহ মোট আট জায়গায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ হয়েছে। চিকিৎসাধীন আছেন আরো প্রায় পাঁচ শতাধিক। এক নারীসহ মোট নয়জন ওই হামলা চালিয়েছে।

হামলাকারীদের মধ্যে দুইজন সহদর ভাই এবং কলম্বোর একজন ধনী মসলা ব্যবসায়ীর ছেলে। তারা শাংরি লা ও সিনামন গ্র্যান্ড হোটেলে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।হামলাকারী শ্রীলঙ্কার নাগরিকদের সঙ্গে কিভাবে আইএস এর যোগাযোগ হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তারা।প্রাথমিকভাব শ্রীলঙ্কা সরকার হামলার পেছেনে স্থানীয় কট্টর ইসলামিক সংগঠন ন্যাশনাল তওহীদ জামাত (এনটিজে) হাত আছে বলে জানিয়েছিল।

তবে বিক্রমাসিংহে বলেছিলেন, শুধু স্থানীয় সন্ত্রাসীরা এত পরিকল্পিত হামলা করতে পারে না। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সমন্বয় করা হয়েছে, যেটা আগে আমাদের চোখে পড়েনি।হামলায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে গ্রেপ্তার করেছে। আরো হামলা হতে পারে আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি আছে।