• রোববার , ২৬ জুলাই ২০২৬

করোনা’য় ফের ছুটি ১৬মে পর্যন্ত


প্রকাশিত: ৫:১০ পিএম, ২ মে ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৭৫ বার


বিশেষ প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি ফের বাড়ছে বলে জানিয়েছে জনপ্রসাশন মন্ত্রণালয়। এবার আগামী ১৬মে পর্যন্ত ছুটি বাড়ানো হচ্ছে। শনিবার মন্ত্রণালয়ের একজন উর্দ্বতণ কর্মকর্তা জাতিরকন্ঠ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতিরকন্ঠ কে বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় ছুটি হয়তো বাড়তে পারে। দু-একদিনের মধ্যেই সব বোঝা যাবে।’করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে পাঁচ দফায় ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। কিন্তু দেশে এখনও করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই।

তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার (৫ মে)। তিনি বলেন, এবার ছুটি আগামী ১৬মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। নির্দেশনা আগের মতোই থাকবে, তবে নতুন করে দু-একটি নির্দেশনা আসতে পারে। সেগুলো যখন প্রজ্ঞাপন হবে তখনই জানা যাবে। তবে, ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন রোববার (৩ মে) বিকেলে বা সোমবার (৪ মে) সকালের দিকে জারি হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।