• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘করোনায় আতঙ্কিত নয় পরীক্ষা করান’


প্রকাশিত: ৪:১৯ পিএম, ১৯ জুলাই ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৯ বার

মেডিকেল রিপোর্টার : করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে নমুনা পরীক্ষা করার জন্য দিন এবং শনাক্ত করতে সহায়তা করুন বলে বিশেষভাবে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি বলেছেন, আপনারা কোনো রকম আতঙ্কিত না হয়ে নমুনা পরীক্ষা করার জন্য দিন এবং শনাক্ত করতে সহায়তা করুন এবং এই মহামারিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করুন। রোগ প্রতিরোধ রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করুন। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য ডা. নাসিমা এ অনুরোধ করেন।

ডা. নাসিমা বলেন, বিশেষভাবে অনুরোধ করবো, করোনাভাইরাস বা কভিড-১৯ নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। শনাক্ত করার জন্য সাহায্য করুন এবং সবাই নমুনা পরীক্ষায় সহায়তা করুন। যে বুথগুলো আছে নমুনা সংগ্রহের জন্য আপনারা সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নমুনা দিতে পারেন। এবং যাদের প্রয়োজন বুথে যেতে পারেন না তাদের জন্য ঢাকায় বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিশেষ ব্যবস্থা আছে।

অনলাইনে বুলেটিন বলা হয়, ৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০,৬২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১০,২৮,২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আরও ২,৪৫৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,০৪,৫২৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। এনিয়ে মোট মারা গেলেন ২,৬১৮ জন। এছাড়া একই সময়ে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১,৫৪৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,১১,৬৪২ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। রিপোর্টার : করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে নমুনা পরীক্ষা করার জন্য দিন এবং শনাক্ত করতে সহায়তা করুন বলে বিশেষভাবে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি বলেছেন, আপনারা কোনো রকম আতঙ্কিত না হয়ে নমুনা পরীক্ষা করার জন্য দিন এবং শনাক্ত করতে সহায়তা করুন এবং এই মহামারিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করুন। রোগ প্রতিরোধ রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করুন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য ডা. নাসিমা এ অনুরোধ করেন। ডা. নাসিমা বলেন, বিশেষভাবে অনুরোধ করবো, করোনাভাইরাস বা কভিড-১৯ নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। শনাক্ত করার জন্য সাহায্য করুন এবং সবাই নমুনা পরীক্ষায় সহায়তা করুন। যে বুথগুলো আছে নমুনা সংগ্রহের জন্য আপনারা সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নমুনা দিতে পারেন। এবং যাদের প্রয়োজন বুথে যেতে পারেন না তাদের জন্য ঢাকায় বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিশেষ ব্যবস্থা আছে।

অনলাইনে বুলেটিন বলা হয়, ৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০,৬২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১০,২৮,২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আরও ২,৪৫৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,০৪,৫২৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। এনিয়ে মোট মারা গেলেন ২,৬১৮ জন। এছাড়া একই সময়ে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১,৫৪৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,১১,৬৪২ জন।দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।