• রোববার , ২৬ জুলাই ২০২৬

করোনার থাবায় এমপি মাশরাফী


প্রকাশিত: ৪:১৭ পিএম, ২০ জুন ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৯ বার

স্পোর্টস রিপোর্টার : অবিশ্বাস্য হলেও সত্য এবার ক্রিকেটার রাজনীতিক ও এমপি মাশরাফী বিন মর্তুজা করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক করোনা টেস্ট পজিটিভ হয়েছে।এর আগে ক’দিন হলো কিছুটা জ্বরে ভুগছিলেন মাশরাফী। শরীরে জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তবে, মাশরাফীর ঘনিষ্ঠ বন্ধু বাবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টেস্ট করানো হবে বলে জানান বাবলু। এর আগে মাশরাফীর শ্বাশুরী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন।