• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘কমলাপুর স্টেশনে কোনো অনিয়ম চলবেনা’


প্রকাশিত: ৯:০০ পিএম, ৫ মার্চ ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

 

স্টাফ রিপোর্টার : ‘কমলাপুর স্টেশনে কোনো অনিয়ম চলবেনা’ ; রেল স্টেশনে অব্যবস্থাপনা, অনিয়ম দূরের পাশাপাশি যাত্রীসেবা নিশ্চিত ও অবকাঠামোগত উন্নয়নে কর্মকর্তাদের এক মাসের আল্টিমেটাম দিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। আজ রাজধানীর কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ আল্টিমেটাম দেন।

মন্ত্রী বলেন, কমলাপুর রেল স্টেশনের সার্বিক কার্যক্রম দেখতে পরিদর্শন করেছি। তাদের কার্যক্রমে সন্তুষ্ট হতে পারিনি। তাই অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি যাত্রীসেবা নিশ্চিত করতে এখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এক মাসের সময় দিয়েছি। এ সময়ের মধ্যে সংশোধন না হলে ব্যর্থতার দায়ে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, আজকে ৫ তারিখ। অর্থাৎ আগামী ৫ই এপ্রিল আবার এখানে পরিদর্শন করবো। ওই সময়ে মধ্যে তাদের সংস্কার করতে হবে। পরিবর্তন না হলে ব্যবস্থা।রেল ব্যবস্থায় চমক আনতে রেলপথকে ঢেলে সাজানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের ১০টি মেগা প্রকল্পের দুটিই রেল খাতের।