• রোববার , ২৬ জুলাই ২০২৬

কপাল পুড়ছে খালেদা তারেক জিয়ার


প্রকাশিত: ৩:০২ পিএম, ৩১ অক্টোবর ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৩৩ বার

বিশেষ প্রতিনিধি : কপাল পুড়ছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার। কারণ, বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তি এ রিট দায়ের করেন। হাইকোর্ট রিটকারীর আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে বলা হয়েছে।
বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় বলা ছিল, দুর্নীতির দায়ে দণ্ডিত কেউ দলের নির্বাহী পদে থাকতে পারবেন না। পরে এই ধারা সংশোধন করে গঠনতন্ত্র জমা দেয় ইসিতে।

আদালতের এই আদেশের ফলে ফৌজদারি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় নেতৃত্বে রাখা এবং নির্বাচনে তাদের দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ আটকে গেল।আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

আদেশের পর মাসুদ রুমি বলেন, দুর্নীতির দায়ে দণ্ডিত ব্যক্তিদের দলীয় কমিটিতে না রাখার যে বিধান বিএনপির গঠনতন্ত্রে ছিল, সংশোধনীতে তা বাদ দেওয়া কেন বেআইনি হবে না এবং সংবিধানের ৬৬ (২) ঘ অনুচ্ছেদের পরিপন্থি হবে না- রুলে তা জানতে চেয়েছে আদালত।চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।