• রোববার , ২৬ জুলাই ২০২৬

এমপি পাপুল আটক রহস্যজনক


প্রকাশিত: ৩:২৭ এএম, ৮ জুন ২০ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৮৬ বার

শফিক রহমান : এমপি পাপুল কে নিয়ে কুয়েতে রহস্যজনকভাবে আটক কে কেন্দ্র করে সৃষ্ট ধুম্রজাল এর চার মাস আগে লক্ষ্মীপুর-০২ আসনের সাংসদ কাজী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার সমস্ত কাজ মহান আল্লাহর নামে করি। মহান আল্লাহ এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যতীত আমার কেউ নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে রায়পুর-লক্ষ্মীপুরের সর্বস্তরের জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর মানবিক রাজনীতির ধারাকে অনুসরণ করে রাজনীতিতে এসেছি।

এরই ধারাবাহিকতায় আমার প্রতি সাধারণ জনগনের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আজ যারা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্রকারীদের খুজে শাস্তির ব্যবস্থা করবেন। আমার দীর্ঘ ৩০ বছরের সুনাম কেউ এভাবে ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে পারবেনা ইনশাআল্লাহ।

কুয়েতের কূটনীতিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর কুয়েতে পৌঁছান কাজী শহিদ। এরপর আসা-যাওয়া করেও সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে গত শনিবার সিআইডির তাকে আটক করাটা রহস্যজনক। এমপি পাপুল আটক লজ্জাজনক-বলে জাতিরকন্ঠকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, লক্ষ্মীপুর–২ আসনের স্বতন্ত্র সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলকে কুয়েতে আটক করার ঘটনা খুবই ‘লজ্জাজনক’ ও ‘দুর্ভাগ্যজনক’। তাঁর মতে, সারা বিশ্ব যখন মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তখন সাংসদ পাপুল আটকের খবর অনভিপ্রেত বলতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী রবিবার রাতে জাতিরকন্ঠকে জানান, কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম লক্ষ্মীপুরের সাংসদ কাজী শহিদ ইসলামকে আটকের বিষয়টি টেলিফোনে ঢাকায় জানিয়েছেন। যদিও কুয়েতের কর্তৃপক্ষ বাংলাদেশকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে রোববার পর্যন্ত কিছু জানায়নি। শনিবার রাতে কুয়েত সিটির মুশরিফ আবাসিক এলাকার বাসা থেকে কুয়েত সিআইডির কর্মকর্তারা কাজী শহিদকে তাদের দপ্তরে নিয়ে যায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েত থেকে রাষ্ট্রদূত আমাকে জানিয়েছেন লক্ষীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ কাজী শহিদ ইসলাম আটক হয়েছেন বলে শুনেছেন। সেখানকার সিআইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। সাংসদ কুয়েতে একটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান– যিনি কুয়েতের নাগরিক, সাংসদকে জামিনে মুক্ত করার জন্য তিনি চেষ্টা করছেন। সাংসদকে কেন নেওয়া হয়েছে জানতে চাইলে কুয়েতের কর্তৃপক্ষ কিছু জানায়নি বলেও রাষ্ট্রদূত জানিয়েছেন।

তবে ওনার বিরুদ্ধে মুদ্রা পাচার ও মানব পাচারের অভিযোগ কেউ দিয়েছে। তাছাড়া যেহেতু বড় ধরনের ব্যবসা পরিচালনা করেন, সেখানে তাঁর সঙ্গে অন্যদের ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে।আব্দুল মোমেন বলেন, এই ঘটনা সত্যি হয়ে থাকলে খুবই দুঃখজনক। বিদেশে গিয়ে একজন সাংসদ এ ধরণের অপরাধমূলক কর্মকান্ডে জড়াবেন তা একেবারেই অনভিপ্রেত। এমন সময় এই ঘটনাটা ঘটেছে যখন পৃথিবীর সব দেশ মানবপাচারকারীদের বিরুদ্ধে খড়গহস্ত। এমন সময়ে সাংসদের বিরুদ্ধে অভিযোগ আসাটা অত্যন্ত দুঃখজনক। আমরা এতে লজ্জিত।

এদিকে রাত সাড়ে ১১ টায় সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম প্রথম আলোকে বলেন, সাংসদ কুয়েত সিআইডির হেফাজতে রয়েছেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে কুয়েতের আরবি দৈনিক আল কাবাস ও আরব টাইমস বাংলাদেশের এক সাংসদসহ তিন মানব পাচারকারীর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে।

কুয়েতের সিআইডির বরাত দিয়ে ওই প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল, স্বতন্ত্র এই সাংসদসহ তিনজনের ওই চক্র অন্তত ২০ হাজার বাংলাদেশিকে কুয়েতে পাঠিয়ে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা আয় করেছে। কুয়েতের গণমাধ্যমগুলো অভিযুক্ত সাংসদের নাম প্রচার করেনি। তবে কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত সাংসদের নাম কাজী শহিদ ইসলাম ওরফে পাপুল। তিনি লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ।কুয়েতের কূটনীতিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর কুয়েতে পৌঁছান কাজী শহিদ। এরপর আসা-যাওয়া করেও সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে গত শনিবার সিআইডির তাকে আটক করাটা রহস্যজনক।হয়তো সাম্প্রতিক সময়ে কিছু একটা ঘটেছে। অবশ্য মানব ও মুদ্রা পাচার নিয়ে তিন বাংলাদেশির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা নিয়ে কুয়েতের সিআইডি তদন্ত শুরু করেছে।এদিকে কুয়েত ও বাংলাদেশের গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সাংসদ কাজী শহিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।