• রোববার , ২৬ জুলাই ২০২৬

উত্তরখানে কার জিঘাংসায় ৩ লাশ!


প্রকাশিত: ১১:৫৭ পিএম, ১২ মে ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪১ বার

 

উত্তরা থানা প্রতিনিধি : রাজধানীর উত্তরায় একই বাসায় তিনজনের লাশ মিলেছে। তাদের কিভাবে খুন করা হয়েছে তা পুলিশ নিশ্চিত হননি। পুরিশ ধারণা করছে নিহত মা মেয়ে ছেলে আত্মহত্যা করে থাকতে পারেন।পারেন। লোকজনের খবরের ভিত্তিতে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে তিনটি লাশ উদ্ধার করতে সক্ষম হন।

উত্তরখান এলাকাবাসী সূত্রে জানা গেছে, উত্তরা এলাকার উত্তরখানের এক বাসা থেকে এক নারী ও তার ছেলে-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল জানান, রোববার রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উত্তরখানের ময়নারটেক এলাকার ওই বাসায় লাশের খবর পান।

তিনি জাতিরকন্ঠ কে বলেন, বাসায় ভেতর থেকে দরজা আটকানো ছিল। দরজা ভেঙে তিনজনের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয় বলে আমি খবর পেয়েছি। তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।