“আমি ভাল আছি করোনা নাই”

আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ভাল আছি,আমার স্বাস্থ্য ভাল আছে, আমার কোনো করোনা নাই। ওকলাহোমার টালসায় প্রথম নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে তিনি বলেছেন, আমি সুস্থ আছি। কোন সমস্যা হলে আমি আপনাদের জানাবো।তিনি আরও বলেন, আমি আপনাদের বলতে পারি সমস্যা জো বাইডেনের রয়েছে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেন (৭৭) এর প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন। ট্রাম্প বাইডেনকে চরম বামদের অসহায় পুতুল হিসেবে উল্লেখ করেন। এছাড়া নির্বাচনী সমাবেশে করোনা টেস্ট নিয়ে ট্রাম্প বলেন, এখানেই সমস্যা। আপনি যখন টেস্ট বাড়িয়ে দেবেন, তখন আপনি অনেক আক্রান্ত পাবেন। সুতরাং আমি বলেছি টেস্ট কমিয়ে দাও।



