‘আওয়ামী লীগকে খুশি করলে খবর আছে’
বিশেষ প্রতিনিধি : আওয়ামী লীগকে খুশি করতে সংসদে গেলে খবর আছে বলে হুশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে খুশি করতে যদি কেউ সংসদে যান, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন গয়েশ্বর।
জেলে যাওয়ার ভয়ে আন্দোলন না করার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটিরএ সদস্য বলেন, নেত্রী (খালেদা জিয়া) জেলে থাকবে আমরা বাইরে থাকবো। জেলে যাওয়ার ভয়ে আমরা আন্দোলন করবো না। আমাদের এই সিদ্ধান্ত পরিহার করতে হবে।তিনি আরো বলেন, নেত্রী জেলে থাকবে আমরা সংসদে গিয়ে মজা নিবো। শেখ হাসিনাকে তুষ্ট করবো এবং ব্যক্তি বিএনপিতে আছে কি-না আমার জানা নেই। যদি থাকে তাহলে তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হবে।



