অর্থমন্ত্রীর সামনে ব্যাংক ডিএমডি পরীক্ষা
অর্থনৈতিক রিপোর্টার : এখন থেকে সরকারি ব্যাংকের ডিএমডি হতে হলে অর্থমন্ত্রীর পরীক্ষার মুখোমুখি হতে হবে। তাঁর সামনে পরীক্ষায় পাস করলে তবেই তিনি হতে পারবেন সরকারি ব্যাংক বা ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের ডিএমডি!জানা গেছে, সরকারী, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতির জন্য প্রথমবারের মত মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
আগামী ৯ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে এ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো।নতুন নিয়ম অনুযায়ী, চলতি বছরের ৯ মে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতির জন্য তালিকাভুক্ত মহা-ব্যবস্থাপকদের (জিএম) মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজধানীর শেরে বাংলা নগরে তার কার্যালয়ে এ সাক্ষাৎকার নিবেন বলে জানা যায়।



