‘অপরাধ দমনে সক্ষমতা দেখাতে হবে’
বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অপরাধের ধরণ পরিবর্তন হচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধ দমনে সক্ষমতা অর্জনের পরামর্শ দিয়েছেন তিনি।স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির অফিসার্স মেসে এক দরবারে আজ শনিবার এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, উন্নয়নের পূর্বশর্ত শান্তিপূর্ণ পরিবেশ। বিদেশি অতিথিসহ দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় এসএসএফের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে হবে। দেশের মানুষের মুখে হাসি ফোটানোই নিজের জীবনের ব্রত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেটুকু সময় পাবো দেশের জন্য কাজ করে যাব।’



