• রোববার , ২৬ জুলাই ২০২৬

৫.৩-ভূমিকম্পে কেঁপে উঠল দেশ


প্রকাশিত: ৩:০৯ পিএম, ১২ সেপ্টেম্বর ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

স্টাফ রিপোর্টার : ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। আজ বুধবার সকালে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের মানুষ আতংকিত হয়ে বাসা থেকে বেরিয়ে ছুটোছুটি শুরু করেন। অনেক বহুতল ভবন দুলতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া সূত্র জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকায় এই ভূমিকম্প হয়। বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল। এ সময় বহুতল ভবনের ওপরে থাকা মানুষ বেশ দুলুনি অনুভব করেন।আবহাওয়া অধিদপ্তর জাতিরকন্ঠের কাছে ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে, ভারতের আসামে।ওদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আসামের ধুবড়ি জেলার সাপাত গ্রাম এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।