• রোববার , ২৬ জুলাই ২০২৬

৪চোরাচালানীর ‘ফেনসিডিল লাশ’


প্রকাশিত: ৯:৪৮ পিএম, ৫ অক্টোবর ২০ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৭২ বার

মেডিকেল রিপোর্টার : এবার ডাইল চোরাচালানীরা লাশবাহী গাড়িতে করে লাশের মত সাজিয়ে ঢাকায় নিয়ে আসছিল ফেনসিডিল।কিন্তু পুলিশের চোখকে ফাঁকি দিতে না পেরে ধরা পড়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, ফেনসিডিলগুলো ছিল কাফনের কাপড়ে লাশের মতো করে সাজানো। আর পেছনে লাশের স্বজন সেজে আসছিল মাদক পাচারকারীরা। অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের এই চক্রকে রবিবার ঢাকার শাহবাগ থেকে গ্রেফতার করেছে পুলিশ।এই ডাইল চোরাচালানীরা হলো, মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মো. সোহেল মিয়া ওরফে এমিলে (২৫) ও রোমন (২৩)। তাদের কাছে থেকে দুই হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়।তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। পুলিশ লাশবাহী গাড়ি ও ফেনসিডিল জব্দ করেছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (গুলশান) উপকমিশনার মশিউর রহমান জাতিরকন্ঠ কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স তল্লাশি করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো ফেনসিডিলের বস্তা উদ্ধার করা হয়।তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে লাশবাহী গাড়ির পেছনে একটি কালো রংয়ের মাইক্রোবাসে যাত্রী সেজে ছিল এই পাচারকারীরা। এই দলটি এর আগেও ফেনসিডিল পাচার করেছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কুমিল্লা, যশোর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে তারা ফেনসিডিল আনত।