• রোববার , ২৬ জুলাই ২০২৬

৩ আউলিযার মাজারে দোয়া প্রধানমন্ত্রী’র


প্রকাশিত: ৪:২১ পিএম, ২২ ডিসেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২৯ বার

সিলেট প্রতিনিধি : নির্বাচনী জনসভায় যোগ দিতে সিলেটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট পৌঁছেই নগরীর তিন আউলিয়া মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় সেখানে নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সিলেট পৌঁছেই তিনি সরাসরি নগরীর হজরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজারে যান।

প্রথমে তিনি হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।এরপর তিনি শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেন। এর আগে আজ বেলা ১০টা ৫৫ মিনিটে সিলেটে পৌঁছান শেখ হাসিনা।এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও কয়েক কেন্দ্রীয় নেতা।