• রোববার , ২৬ জুলাই ২০২৬

৩০ রোজা-ঈদ শুক্রবার!


প্রকাশিত: ১১:১৩ পিএম, ১১ মে ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৯৮ বার

বিশেষ প্রতিনিধি : সৌদি আরবে ঈদ আগামী বৃহস্পতিবার পালন করা হবে। আজ মঙ্গলবার উপসাগরীয় মুসলিম দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এদিকে এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে বৃহস্পতিবার। আর ৩০ দিনে শেষ হলে ঈদ হবে শুক্রবার। তবে ইতিপূর্বের মতো সৌদি আরবের পর দিন বাংলাদেশে ঈদ উপযাপিত হয়। সেক্ষেত্রে সৌদিতে বৃহস্পতিবার ঈদ হলে শুক্রবার বাংলাদেশে ঈদ উদযাপিত হবে। যদিও পুরো বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

গালফ নিউজ, খালিজ টাইমসসহ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিক ও কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য উপসাগরীয় মুসলিম দেশগুলোকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার অনুরোধ করেছিল। তবে উপসাগরীয় অঞ্চলের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা থাকতে হবে। সে অনুযায়ী রোজা হবে ৩০টি। ফলে মুসলিমদের পবিত্র উৎসব ঈদুল ফিতর বৃহস্পতিবার পালন করা হবে সৌদিআরবে।

এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বুধবার (১২ মে) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাতটায় এ বৈঠক হবে। মঙ্গলবার (১১ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।টেলিফোন নম্বর: ৯৫৫৯৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭, ৯৫৬৬৩৩৯৭ ও ৯৫৫৯৪৯৩।ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।