• রোববার , ২৬ জুলাই ২০২৬

২৮ডিসেম্বর বিএনপি নাশকতা-বুলবুল ছক


প্রকাশিত: ১০:২৩ পিএম, ২২ ডিসেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

 

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের ফোনালাপের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ওই রেকর্ডে মাসুদ নামের বুলবুলের রাজনৈতিক এক ভাগ্নেকে ২৮ ডিসেম্বর থেকে দেশব্যাপী নাশকতা তৈরির জন্য বিএনপির তৃণমূল নেতাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

ফোনালাপে মাসুদ নামের ওই ব্যক্তি মোসাদ্দেক হোসেন বুলবুলের কুশলাদি জিজ্ঞাসা করার পরে নির্বাচনকেন্দ্রিক দলীয় নির্দেশনা জানতে চাইলে বুলবুল প্রস্তুত করতে নির্দেশ দেন।বুলবুল বলেন, ‘২৮ ডিসেম্বরের পর এমন পরিস্থিতি তৈরি করা হবে, যা কল্পনাতীত।’ অস্থিতিশীল পরিস্থিতি ধারণা দিতে গিয়ে বুলবুল বলেন, ‘হয় বাংলাদেশ থাকবে, নইলে ইনশাআল্লাহ দেশই ডিভাইড (বিভক্ত) হয়ে যাবে।’

ওই কল রেকর্ডে মোসাদ্দেক হোসেনের ভাগ্নে মাসুদ নিজেদের প্রস্তত করতে নির্দেশনা চাইলে ২৮ ডিসেম্বর থেকেই নাশকতা পরিকল্পনা সর্বশেষ নির্দেশ বলে অভিহিত করেন বুলবুল।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘গোটা দেশে পুলিশ যেভাবে নাশকতা করছে তাতে আমাদের নাশকতা করার কী আছে? অস্ত্র কি আমাদের হাতে নাকি পুলিশের হাতে? আমরা কী এমন বলেছি? আমরা গণতন্ত্রের রক্ষার জন্য এমন কথা বলেছি।’