• রোববার , ২৬ জুলাই ২০২৬

২৫মার্চ গণহত্যার আন্তজার্তিক স্বীকৃতি চাই


প্রকাশিত: ৩:২৯ পিএম, ২৫ মার্চ ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৯১ বার

বিশেষ প্রতিনিধি : আজ ২৫ মার্চ। আজকের কালো রাতেই পাকিস্তানিরা অপারেশন সার্চ লাইট অভিযান চালিয়ে নিরীহ ৫০ হাজার বাঙ্গালিকে হত্যা করেছিল। বাংলাদেশের ইতিহাসের এই ‘গণহত্যা’ কে এখনও আন্তজার্তিক স্বীকৃতি দেয়া হয়নি। দেরিতে হলেও ২০১৭ সাল থেকে রাষ্ট্রীয়ভাবে ২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এখন সময় এসেছে ২৫ মার্চের গণহত্যাকে আন্তজার্তিক স্বীকৃতি আদায় করে নেয়ার। এর ই জের ধরে গত রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করতে আসা জাতিসংঘের উপ-মহাসচিব এবং গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আডামা ডিয়েং আরে কাছে ২৫ মার্চের গণহত্যাকে আন্তজার্তিক স্বীকৃতি আদায়ের তথ্য তুলে ধরেন।

তখন জাতিসংঘের উপ-মহাসচিব এবং গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আডামা ডিয়েং ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত হওয়া গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন বলে শেখ হাসিনাকে আস্বস্থ করেন। এ প্রসঙ্গে মি. ডিয়েং বলেন, কিছু দেশ এর বিরোধিতা করতে পারে, কিন্তু আমরা পাকিস্তানিদের দ্বারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চালানো গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক আদালতের সামনে উপস্থাপন করবো।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতার পর গত ৪৮ বছরে এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি আদায়ের জন্য বাংলাদেশের একমাত্র শেখ হাসিনা সরকার বিভিন্ন সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আগে তারা সফল না হলেও এবার সফলতার আশা করছেন।বাংলাদেশের ইতিহাসে আছে, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন সার্চ লাইট’ নামে পরিচালিত অভিযানে প্রায় ৫০ হাজার বাংলাদেশীকে হত্যা করা হয়েছিল।কিন্তু ৪৮ বছর পরও এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি বাংলাদেশের ২৫শে মার্চের গণহত্যা?

এ প্রসঙ্গে আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন জানান, যেদেশে গণহত্যা সংঘটিত হয়েছে তারা ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ যখন ঐ গণহত্যার ঘটনাকে ‘গণহত্যা’ বলে স্বীকার করে নেয় তখনই কেবল ঐ ঘটনা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য বিবেচনায় আসে।একটা গণহত্যাকে তারা (আন্তর্জাতিক সম্প্রদায়) যখন স্বীকার করে নেয়, সেটা সংসদের মাধ্যমেই হোক বা নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমেই হোক, তখন বলা যায় সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আবার কোনো গণহত্যার ঘটনাকে যদি জাতিসংঘ গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় তাহলেও সেটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলা হবে।

গণহত্যার সবচেয়ে বড় ঘটনা মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও পূর্ব ইউরোপে ইহুদি নিধনের ঘটনাকে।সেসময়ের গণহত্যার ঘটনাটিকে বোঝানোর জন্য ‘হলোকস্ট’ নামে নতুন একটি শব্দও তৈরি হয়েছে। গত শতাব্দীতে আর্মেনিয়ার গণহত্যাসহ রুয়ান্ডা ও যুগোস্লাভিয়ার গণহত্যা জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক আদালত স্বীকৃতি দিয়েছে।

আর্মেনিয়ার গণহত্যাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি পাওয়ানোর জন্য আর্মেনিয়ানরা ১০০ বছর ধরে চেষ্টা করেছে। পৃথিবীর বিভিন্ন দেশের আর্মেনিয়ান গোষ্ঠীগুলো নিয়মিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করে। বাংলাদেশের গণহত্যাকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে পৃথিবীর কোনো দেশে কোনো কার্যক্রম পালন করা হয়েছে বলে তথ্য মিলেনি।অথচ সরকারের একক প্রচেষ্টায় এই স্বীকৃতি পাওয়া সম্ভব নয় । যতক্ষণ পর্যন্ত দেশের মানুষ ও প্রবাসী জনগোষ্ঠী এর সাথে যুক্ত না হচ্ছে, এ বিষয়ে বিশ্বাসযোগ্য গবেষণা না হচ্ছে, প্রামাণ্য দলিল তৈরি না হচ্ছে এবং এ বিষয়ে ক্রমাগত প্রচারণা না হচ্ছে ততক্ষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সম্ভব না।