• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘২দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করছি’


প্রকাশিত: ১০:২৮ পিএম, ৩০ আগস্ট ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

নেপাল প্রতিনিধি : বাংলাদেশ ও ভারতের জনগণের ভাগ্য পরিবর্তনে একত্রে কাজ করা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ তাঁরা এক বিবৃতিতে বলেছেন, আমরা  ভ্রাতৃপ্রতিম ‘দুই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করছি’ । বৃহস্পতিবার ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠককালে তারা এ বিষয়ে একমত হন।

নেপালের হোটেল সোয়ালটী ক্রাউন প্লাজায় বিকেলে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে দুই নেতাকে উদ্ধৃত করে বলেন: তারা বলেছেন, আমরা আমাদের দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে একত্রে কাজ অব্যাহত রাখতে চাই।

প্রেস সচিব বলেন, ‘মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রতি সমর্থনের পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা আমাদের এই বন্ধুত্ব নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’ইহসানুল করিম তাদের উদ্ধৃত করে করে বলেন, ‘তারা বলেছেন, আমরা আমাদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে চাই এবং এতে বিমসটেকের সকল সদস্য-দেশ লাভবান হবে।’

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় হায়াত রিজেন্সি হোটেলে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দেয়া নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য বিমসটেক নেতৃবৃন্দ যোগ দেন।