• রোববার , ২৬ জুলাই ২০২৬

১৮ কোটিসহ বিএনপির ভোট সন্ত্রাসী ব্ল্যাকমানি ম্যান পাকরাও


প্রকাশিত: ৩:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৫৬ বার

FILE – In this Dec. 16, 2011 file photo, a cashier holds bundles of Indian rupee bank notes at a bank in Allahabad, India. India’s prime minister has announced late Tuesday, Nov. 8, 2016, scrapping of high denomination 500 and 1,000 Indian rupees currency notes in what he describes as a major step to fight the menace of black money, corruption and fake currency. Prime Minister Narendra Modi in a speech carried live on radio and television on Tuesday says there is no need to panic as people would be able to deposit these currency notes in their bank account until December 30. (AP Photo/Rajesh Kumar Singh, File)

এস রহমান : ভোটের ফল পাল্টে দিতে ১৮ কোটি টাকাসহ বিএনপির ভোট সন্ত্রাসী ব্ল্যাকমানি ম্যান পাকরাও হয়েছে। টাকা দিয়ে ভোট কেনা, নাশকতা ও জঙ্গি হামলায় টাকা বিনিযোগকারী বিএনপির ব্ল্যাকমানি এক ব্ল্যাকম্যানি ম্যান কে পাকরাও করেছে র‍্যাব-৩। তার নাম আলী হায়দার। রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার থেকে তাকে নগদ ৮ কোটি টাকা এবং ১০ কোটি টাকার চেকসহ তাকে গ্রেফতার করা হয় ।

র‍্যাব বলেছে প্রাথমিকভাবে জানা গেছে তার নাম আলী হায়দার। তিনি একটি আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং (এমিড)। নির্বাচন প্রভাবিত করতে এই টাকা বিতরণের পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মতিঝিলের সিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জাতিরকন্ঠ কে এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘তার কাছ থেকে নগদ ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে। এই টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে বলে পরিকল্পনা করেছিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

র‍্যাব-৩ এর এক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক মাসে এই প্রতিষ্ঠান থেকে কয়েক‘শ কোটি টাকা লেনদেন হয়েছে। বিদেশ থেকে টাকা আসছে। মূলত বিএনপি জামায়াতের প্রার্থীদের কাছে বিভিন্ন সময় টাকা এখান থেকে সরবরাহ করা হয়েছে।