• রোববার , ২৬ জুলাই ২০২৬

হেভিওয়েট মন্ত্রীরা বাদ নতুনদের জয়-


প্রকাশিত: ৬:২৮ পিএম, ৬ জানুয়ারী ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

বিশেষ প্রতিনিধি : একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর টানা তৃতীয়বারের মত ক্ষমতায় এসে একঝাঁক নতুন মুখ নিয়ে নতুন সূচনা করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়াচ্ছে ৪৭ জনে। ২৪ জন মন্ত্রীর মধ্যে নয়জনই নতুন মুখ।বিদায়ী সরকারে না থাকলেও আগে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন এমন তিনজনকে শেখ হাসিনা ফিরিয়ে এনেছেন পূর্ণ মন্ত্রী হিসেবে। গত সরকারের দুজন প্রতিমন্ত্রীর এবার পদোন্নতি হয়েছে।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ১৯ জনের মধ্যে তিনজন বাদে বাকি সবাই নতুন। আরও তিন নতুন মুখ এসেছে তিন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দফতর হচ্ছে-মন্ত্রি পরিষদ বিভাগ, জনপ্রশাসন ও প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

যারা পূর্ণ মন্ত্রী হচ্ছেন-
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়: আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: ওবায়দুল কাদের,কৃষি মন্ত্রণালয়: আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়: আসাদুজ্জামান খান কামাল, তথ্য মন্ত্রণালয়: হাছান মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়: আনিসুল হক, অর্থ মন্ত্রণালয়: আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: তাজুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়: দীপু মনি, পররাষ্ট্র মন্ত্রণালয়: এ কে আবদুল মোমেন, পরিকল্পনা মন্ত্রণালয়: এম এ মান্নান, শিল্প মন্ত্রণালয়: নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়: গোলাম দস্তগীর গাজী,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: জাহিদ মালেক,খাদ্য মন্ত্রণালয়: সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়: টিপু মুনশি, সমাজকল্যাণ মন্ত্রণালয়: নুরুজ্জামান আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়: শাহাব উদ্দিন
,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: বীর বাহাদুর উ শৈ সিং,

ভূমি মন্ত্রণালয়: সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, রেলপথ মন্ত্রণালয়: নুরুল ইসলাম সুজন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: ইয়াফেস ওসমান (টেকনোক্রেট), ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়: মোস্তাফা জব্বার (টেকনোক্রেট)

যারা প্রতিমন্ত্রী হচ্ছেন-

শিল্প মন্ত্রণালয়: কামাল আহমেদ মজুমদার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়: ইমরান আহমেদ চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: জাহিদ আহসান রাসেল,বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: নসরুল হামিদ বিপু, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়: আশরাফ আলী খান খসরু, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়: মুন্নুজান সুফিয়ান,নৌ পরিবহন মন্ত্রণালয়: খালিদ মাহমুদ চৌধুরী,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: জাকির হোসেনপররাষ্ট্র মন্ত্রণালয়: শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়: জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন মন্ত্রণালয়: ফরহাদ হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: স্বপন ভট্টাচার্য্য, পানি সম্পদ মন্ত্রণালয়: জাহিদ ফারুক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: মুরাদ হাসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়: শরীফ আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়: কে এম খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: মাহবুব আলী, ধর্ম বিষয় মন্ত্রণালয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ( টেকনোক্রেট),

যারা উপমন্ত্রী হচ্ছেন-

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে হাবিবুন নাহার,পানি সম্পদ মন্ত্রণালয়ে এ কে এম এনামুল হক শামীম,শিক্ষা মন্ত্রণালয় মহিবুল হাসান চৌধুরী নওফেল।