হেফাজত তান্ডবের নেপথ্যে খুঁজতে রিমান্ডে মামুনুল

কোর্ট রিপোর্টার : হেফাজত তান্ডবের নেপথ্যে শক্তির উৎস খুঁজতে রিমান্ডে নেয়া হয়েছে মামুনুল হক কে। জিজ্ঞাসাবাদের জন্যে মোহাম্মাদপুরে নাশকতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ৭ দিনের রিমান্ডে নেয়া হয়। সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় হেফাজত নেতা মামুনুল হককে নেয়া হয় আদালতে। শুনানি ঘিরে আদালত পাড়ায় বাড়ানো হয় নিরাপত্তা।
২০২০ সালে মোহাম্মদপুর থানায় করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শেষে মামুনুলের ৭ দিনের রিমান্ড মন্জুর করেন।এই আদেশে খুশি রাষ্ট্রপক্ষ, দ্বিমত পোশন করেছে আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের দাবি, মামুনুল হকের মদদেই মোহাম্মদপুরের মসজিদে হামলা হয়।
২০১৩ সালের মতিঝিলের হেফাজতের তাণ্ডবের পর মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছ। এছাড়া নারায়ণগঞ্জ রিসোর্টকান্ডে তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এই সব মামালায় পর্যায়ক্রমে গ্রেফতার দেখানোর কথা জানায় পুলিশ।রোববার দুপুরে মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করে তেজগাঁও পুলিশ। পরে রাতে নিরাপত্তার জন্য তাকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা বিভাগ।



