‘হেফাজতের কাউন্সিল বন্ধ করে আহম্মদ শফি হত্যার তদন্ত কর’

বিশেষ প্রতিনিধি/ চট্টগ্রাম প্রতিনিধি : এবার হেফাজতের আমির আহম্মদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করা হয়েছে। এনিয়ে চট্টগ্রামে আগামীকাল রোববার হেফাজতে ইসলামের কাউন্সিল বন্ধ ও আমির আহম্মদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটির একাংশ। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আহম্মদ শফির শ্যালক মো. মঈন উদ্দিন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী জানান, জামাতে ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ও তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এ কাউন্সিল করা হচ্ছে।কাউন্সিল বন্ধের দাবি জানিয়ে তিনি আরও বলেন, কিছুসংখ্যক উচ্চাভিলাসী ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে মরিয়া হয়ে ওঠেছে কতিপয় ব্যক্তি। তিনি বলেন, নেতৃবৃন্দ আগামীকাল পর্যন্ত পরিস্থিতি দেখবেন। পরে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে।



