• রোববার , ২৬ জুলাই ২০২৬

হাসিনার রাজনীতির ছক্কা ‘সাকিব মাশরাফি’


প্রকাশিত: ৫:৩০ পিএম, ১০ নভেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

এস রহমান : এবার ভোটে শেখ হাসিনার রাজনীতির ছক্কা সাকিব মাশরাফি নিয়ে তোলপাড় চলছে। রাজনীতির নয়া জোট ঐক্য’কারীদের ভিমড়ি খাইয়ে দিতে কিংবা তাদের ‘বোল্ড’ করে রাজনীতি শিখিয়ে দিতে এধরনের আরো চমক যে মারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এটাই তার প্রমাণ।এরই আলামত এশিয়ার সেনসেশন শাকিব মাশরাফি। এরা নিজেদের জনপ্রিয়তায় ভোট বের করে এনে দুর্বার বাংলাদেশ গড়ে তুলবেন। যাদের কাছে হারবে দেশ বিরোধীরা।

যাহোক, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম তুলতে যাচ্ছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আজ শনিবার জাতিরকন্ঠ কে এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন।তিনি বলেছেন, তারা (মাশরাফি ও সাকিব) আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন, আগামীকাল (রোববার) মনোনয়ন ফরম তুলবেন তারা।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ধানমণ্ডির কার্যালয়ে এই কার্যক্রম চলছে।মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে নির্বাচনে অংশ নিতে চান বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়।

জাতীয় ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে ইতোমধ্যে জড়িয়েছেন। গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।টেস্ট দলের অধিনায়ক সাকিবের বাড়ি মাগুরা সদরে।